৫ আগস্ট সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত

2025-08-03T18:19:57+00:00
2025-08-03T18:19:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
৫ আগস্ট সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ আগস্ট, ২০২৫, ৬:১৯ পিএম   (ভিজিট : ২২৫)
X

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সংহতি প্রকাশ এবং ওই দিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজিএমইএ বলেছে, “সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে যেহেতু পোশাক কারখানাগুলো বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১১৮ এবং শ্রম বিধিমালা, ২০১৫-এর বিধি ১১০ অনুযায়ী বছরের শুরুতে নির্ধারিত ১১ দিনের উৎসব ছুটির বাইরে আলাদা কোনও সাধারণ ছুটিতে বাধ্য নয়, তাই ৫ আগস্টের ছুটি আইনগতভাবে আবশ্যিক নয়।”

সংগঠনটি আরও বলেছে, ‘শহীদদের স্মরণে এবং সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমরা সংশ্লিষ্ট সব পোশাক কারখানাকে আগামী ৫ আগস্ট সাধারণ ছুটি হিসেবে কারখানা বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।’

প্রসঙ্গত, ৫ আগস্ট বাংলাদেশে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হবে, যা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের স্মরণে একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচিত। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy