লালমনিরহাটে বন বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি

লালমনিরহাট প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগৎবেরে বন বিভাগের উদ্যোগে সামাজিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বন বিভাগের

2025-08-21T19:16:43+00:00
2025-08-21T19:16:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লালমনিরহাটে বন বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৭:১৬ পিএম   (ভিজিট : ২৪৬)
X

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগৎবেরে বন বিভাগের উদ্যোগে সামাজিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বন বিভাগের কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জগতের ইউনিয়ন সভাপতি মাহাফুজ ইসলাম মিলনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় মানবকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ফেরদৌস আলম সহ সদস্যরা। এ বৃক্ষরোপণ কর্মসূচিতে সহযোগিতা করেন ও কর্মসূচিতে অংশ নেন বন বিভাগের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। তারা ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করেন, যার মাধ্যমে স্থানীয় পরিবেশকে সবুজ এবং টেকসই করে তোলা সম্ভব হবে।

কর্মসূচি চলাকালীন সময় অংশ গ্রহণ কারীরা গাছ রোপণের পাশাপাশি পরিবেশ সচেতনতা এবং সামাজিক দায়িত্ববোধের গুরুত্বের বিষয়েও আলোচনা করেন। 

বন বিভাগ জানিয়েছে, এ ধরনের কার্যক্রম ভবিষ্যত প্রজন্মের জন্য সবুজ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy