‘তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পতাকাকে উঁচিয়ে ধরতে হবে’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পতাকাকে উঁচিয়ে ধরতে হবে। এখন থেকেই

2025-09-20T19:29:51+00:00
2025-09-20T19:29:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পতাকাকে উঁচিয়ে ধরতে হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৯ পিএম   (ভিজিট : ৯৬)
X

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পতাকাকে উঁচিয়ে ধরতে হবে। এখন থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আগামী নির্বাচনই বিএনপির মূল লক্ষ্য। এ সম্মেলন থেকে নতুন নেতৃত্ব উঠে আসবে, ঘরে ঘরে গিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করবে। আজকের এ সম্মেলনে আমরা সবাই এক মঞ্চে এসেছি। রামগঞ্জে ঐক্যের বন্ধন গড়ে উঠেছে। এখানে কোনো পক্ষ-বিপক্ষ নেই, কোনো মতভেদ নেই। উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হয়েছেন।

রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। 

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy