গাজীপুরে সড়ক অবরোধ করে কারখানা শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে নতুন কাঠামো বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৯টা থেকে

2024-01-11T12:52:56+00:00
2024-01-11T12:52:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে সড়ক অবরোধ করে কারখানা শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪, ১২:৫২ পিএম   (ভিজিট : ২০২)
X

গাজীপুরের শ্রীপুরে নতুন কাঠামো বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৯টা থেকে শ্রীপুর পৌরসভার ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেড, ক্রাউন ওল ওয়্যার লিমিটেড ও ক্রাউন মিলস্ লিমিটেডের কয়েক হাজার শ্রমিক মাওনা-ফুলবাড়িয়া-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামোতে জানুয়ারি মাসে বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেননি। বিষয়টি নিয়ে একাধিকার কারখানার কর্তৃপক্ষের কাছে গেলেও তারা কোনো সুরাহা না করায় শ্রমিকরা আন্দোলন করছে।

শ্রমিকরা আরও জানান, বছর শেষে ছুটি ভাতা পরিশোধ না করে জোর করে স্বাক্ষর নেয় কর্তৃপক্ষ। এছাড়া ওভার টাইমসহ নানা বিষয়ে শ্রমিকরা অসঙ্গতি বিরুদ্ধে প্রতিবাদ জানান।

শ্রমিক অসন্তোষের খবরে ঘটনাস্থলে আসেন মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন। তিনি বলেন, আন্দোলনরত শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে উদ্যােগ নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy