ঘাটাইলে সিএনজিসহ ৭টি ছাগল রেখেই পালালো চোর

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে জনতার হাতে গণধোলাইয়ের ভয়ে সিএনজিসহ ৭টি ছাগল রেখেই পালালো চোর ও চালক। তবে কোথায় থেকে ছাগলগুলো

2024-03-08T18:51:12+00:00
2024-03-08T18:51:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে সিএনজিসহ ৭টি ছাগল রেখেই পালালো চোর
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৬:৫১ পিএম   (ভিজিট : ১৯০)
X

টাঙ্গাইলের ঘাটাইলে জনতার হাতে গণধোলাইয়ের ভয়ে সিএনজিসহ ৭টি ছাগল রেখেই পালালো চোর ও চালক। তবে কোথায় থেকে ছাগলগুলো চুরিকরে আনা হয়েছে তা এখনো জানা যায়নি। শুক্রবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার আঠারোদানা এলাকায় শেখশিমুল মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় ময়েন উদ্দিন ড্রাইভারের ছেলে সেলিম ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে টাঙ্গাইলগামী একটি সিএনজি ঘাটাইল উপজেলার দিঘর ইউনিয়নের আঠারোদানা এলাকায় পৌছালে একটি দাড়িয়ে থাকা কলাবোঝাই অটোগাড়ির পিছনে ধাক্কা দিলে সিএনজি গাড়িটি সড়কের পাশেই উল্টে যায়। এ সময় গাড়ির ভিতরে বসে থাকা মাক্স পরা একজন মহিলা সিএনজির নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা মহিলাকে টেনে তুললে মহিলা দৌরে পালিয়ে যায়। 

অন্যদিকে সিএনজি ড্রাইভারও চাবিসহ গাড়ি রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গাড়ি থেকে ৫টি কালো কালারের ছাগল ও ২ টি বাদামি কালারের ছাগল উদ্ধার করে। ছাগল গুলোর মুখে রশি দিয়ে বাধা ছিলো। পরে ঘটনাস্থল থেকে সিএনজিসহ ৭টি  ছাগল স্থানীয় আঠারো দানা এলাকার বাবলু খন্দকারের ছেলে রাশেদ খন্দকারের কাছে হেফাজতে দেয় এলাকাবাসী এবং পুলিশকে খবর দেয়। পরে ঘাটাইল থানা পুলিশ এসে সিএজিসহ ৭টি ছাগল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসীর ধারণা, ছাগলগুলো কোথায় থেকে চুরি করে নিয়ে যাচ্ছিল চোর চক্র। যার আনুমানিক মূল্য হবে ৭০,০০০ টাকা।

ঘাটাইল থানার এস আই সাজাউল ইসলাম জানান, উদ্ধার হওয়া ৭টি ছাগল ও সিএনজি থানায় নেওয়া হয়েছে। গাড়ির মালিক ও ঘটনার সংশ্লিষ্টদের ধরতে অভিযান অব্যাহত আছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy