নড়াইলে ১২২ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

কুয়েতি দাতা সংস্থা সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সাপোর্ট (এসএসটিএস) বাংলাদেশ অফিসের অর্থায়নে নড়াইলের লোহাগড়ায় অসহায় ও দুস্থ

2024-03-30T16:56:02+00:00
2024-03-30T16:56:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নড়াইলে ১২২ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৪:৫৬ পিএম   (ভিজিট : ২৫৬)
X

কুয়েতি দাতা সংস্থা সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সাপোর্ট (এসএসটিএস) বাংলাদেশ অফিসের অর্থায়নে নড়াইলের লোহাগড়ায় অসহায় ও দুস্থ ১২২টি পরিবাবের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুখখোলা গ্রামে মসজিদ সংলগ্ন অসহায় ও দুস্থ ১২২টি পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী চাল ১০ কেজি,খেজুর ১ কেজি,চিনি ১ কেজি,লবন ১ কেজি,ছোলা ১ কেজি,মসুর ডাল ২ কেজি,তেল ২ লিটার,পেঁয়াজ ১ কেজি,আলু ১ কেজি,মসলা ৩০০ গ্রাম।

এসময় সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সাপোর্ট (এসএসটিএস) বাংলাদেশ অফিসের প্রতিনিধি জুনায়েত অহেদী,জাহিদুল ইসলাম পলাশ,খন্দকার রফিকুল ইসলাম,সোহেল,মসজিদ কমিটির সভাপতিসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy