বরিশালে ছাদ থেকে কালনাগিনী সাপ উদ্ধার

বরিশাল ব্যুরো

সারাবাংলা

দালানের ছাদ থেকে তিনটি সাপ ও কলেজ ক্যাম্পাস থেকে একটি বিরল প্রজাতীর চিল উদ্ধার করেছে বনকর্মীরা। শনিবার সকালে

2024-03-30T16:58:21+00:00
2024-03-30T16:58:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশালে ছাদ থেকে কালনাগিনী সাপ উদ্ধার
বরিশাল ব্যুরো
প্রকাশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৪:৫৮ পিএম   (ভিজিট : ২১৯)
X

দালানের ছাদ থেকে তিনটি সাপ ও কলেজ ক্যাম্পাস থেকে একটি বিরল প্রজাতীর চিল উদ্ধার করেছে বনকর্মীরা। শনিবার সকালে বরিশাল-ভোলা সড়কের পাশে বনবিভাগের বাগানে সাপগুলো অবমুক্ত করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বনবিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ আবু সুফিয়ান সাকিব জানান, নগরীর চৌমাথা এলাকার সুলতান মাহমুদ রিয়াদের প্রফেসর ভিলার ছাদে বৃহস্পতিবার রাতে সাপের বাসা দেখতে পায় ভিলার বাসিন্দারা।

বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জানতে পেরে সামাজিক বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের দিকনির্দেশনায় শুক্রবার রাত দশটার দিকে এনিমেল লাভার্স অব পটুয়াখালী কের্স গ্রুপের সদস্যদের সহায়তায় ছাদে সাপের বাসা থেকে তিনটি কালনাগিনী প্রজাতির সাপ উদ্ধার করা হয়। 

একইদিন সিটি কলেজ ক্যাম্পাস থেকে বিরল প্রজাতির একটি চিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপ তিনটি বনবিভাগের বাগানে অবমুক্ত করা হয়েছে। এছাড়াও চিলটি অসুস্থ থাকায় তার চিকিৎসা চলছে। সুস্থ হলে বনে অবমুক্ত করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy