কমলগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামে বজ্রপাতে সমুজ মিয়া (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।সোমবার সকাল সাড়ে

2024-05-06T17:42:33+00:00
2024-05-06T19:20:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, ৫:৪২ পিএম  আপডেট: ০৬.০৫.২০২৪ ৭:২০ পিএম  (ভিজিট : ২৬৬)
X

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামে বজ্রপাতে সমুজ মিয়া (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

সোমবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ির পাশে মাছ ধরতে গেলে বজ্রপাতে মারা যায়। তিনি গ্রামের ছনোয়ার মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সকাল থেকেও বৃষ্টির সাথে সাথে বজ্রপাত শুরু হয়। এসময়ে জমির সাথে ছড়ায় মাছ ধরতে গেলে আকস্মিক বজ্রপাতে সমুজ মিয়া ঘটনাস্থলেই মারা যান। সে সদ্য বিবাহিত। তাঁর অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। 

পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সদ্য বিবাহিত সমুজ মিয়ার মৃত্যুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও সাহেব সহায়তার কথা জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy