টাঙ্গাইলে কৌতুক পরিচালক ও টিকটকার হত্যা মামলার অন্যতম আসামী গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলে কৌতুক পরিচালক ও টিকটকার মোতালেব হোসেন হত্যা মামলার অন্যতম আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ এর সদস্যরা।গতকাল সোমবার রাতে

2024-08-20T16:56:36+00:00
2024-08-20T16:56:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে কৌতুক পরিচালক ও টিকটকার হত্যা মামলার অন্যতম আসামী গ্রেপ্তার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৪:৫৬ পিএম   (ভিজিট : ১৪৬)
X

টাঙ্গাইলে কৌতুক পরিচালক ও টিকটকার মোতালেব হোসেন হত্যা মামলার অন্যতম আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪ এর সদস্যরা। 

গতকাল সোমবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার ধরের বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সদর উপজেলার কোনাবাড়ী গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আনিছ আলী (৫০)।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক আব্দুল বাছেদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক আব্দুল বাছেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনিছ আলীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আনিছ আলী হত্যা মামলার দুই নাম্বার আসামী। নিহত মোতালেব হোসেন পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি কৌতুক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকসহ বিভিন্ন মিডিয়াতে প্রচার করতেন।

গত ১৪ আগস্ট সকালে মোতালেব হোসেন শুটিং করার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে রাত সাড়ে ১১টা দিকে আনিছের স্ত্রী সংবাদ পায় তার স্বামী রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই আসামীরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy