বাংলাদেশি খামারিদের উন্নত জাতের ছাগল-ভেড়া দিতে প্রস্তুত পাকিস্তান: হাই কমিশনার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহাম্মেদ মারুফ বলেছেন, বাংলাদেশের দরিদ্র খামারিদের জন্য উন্নত জাতের শাহী ওয়াল গাভীর পাশাপাশি ভেড়া

2025-02-05T15:09:27+00:00
2025-02-05T15:09:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশি খামারিদের উন্নত জাতের ছাগল-ভেড়া দিতে প্রস্তুত পাকিস্তান: হাই কমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০৯ পিএম   (ভিজিট : ১৭১)
X

পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহাম্মেদ মারুফ বলেছেন, বাংলাদেশের দরিদ্র খামারিদের জন্য উন্নত জাতের শাহী ওয়াল গাভীর পাশাপাশি ভেড়া ও ছাগল দিতে আমরা প্রস্তুত। এতে বাংলাদেশের খামারিদের জীবনমান সমৃদ্ধ হবে। 

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হরিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রান্তিক খামারীদের এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দ আহম্মেদ মারুফ বলেন, পাকিস্তান ও বাংলাদেশের চলিকাশক্তি সাধারণ জনগণ। এদেশের জনগণেরা যে সমস্যায় ভোগেন ঠিক পাকিস্তানের নাগরিকরাও একই সমস্যা ভোগ করেন। বর্তমানে পাকিস্তান মাংস ও দুধ উৎপাদনে অনেক এগিয়ে গেছে। বাংলাদেশের হতদরিদ্র খামারিদের জন্য পাকিস্তান উন্নত জাতের গবাদি পশু দিতে প্রস্তুত রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে একটি প্রস্তাবনা দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রাণী সম্পদ উপদেষ্টার দপ্তর থেকে একটি প্রস্তাবনা ইসলামাবাদে পাঠানো হলে বাংলাদেশের জনগণের জন্য উন্নত জাতের গবাদিপশু দ্রুত পাঠানো সম্ভব হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান, ঝিনাইদহের জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, এলডিডিপির প্রকল্প পরিচালক ড. জসিম উদ্দিনসহ আরও অনেকে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy