জামায়াতের উদ্দেশে ফজলুর- ‘বাপের বেটা হইলে ভোটে আয়’

কিশোরগঞ্জ প্রতিনিধি

রাজনীতি

কিশোরগঞ্জেবিএনপি নেতা ফজলুর রহমান জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘১০ লাখ লোকের মিটিং করছে, এক শ কোটি টাকা

2025-07-20T18:37:40+00:00
2025-07-20T18:37:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জামায়াতের উদ্দেশে ফজলুর- ‘বাপের বেটা হইলে ভোটে আয়’
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ জুলাই, ২০২৫, ৬:৩৭ পিএম   (ভিজিট : ২৭৯)
X

কিশোরগঞ্জে বিএনপি নেতা ফজলুর রহমান জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘১০ লাখ লোকের মিটিং করছে, এক শ কোটি টাকা খরচ করছে। বাপের বেটা হইলে ভোটে আয়, ভোট কর। ভোটের বেলায় গলা চিপা দেস কেন?’

হাওর–অধ্যুষিত ইটনায় উপজেলা কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলনে গতকাল শনিবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তৃতায় ফজলুর রহমান এ কথা বলেন।

তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে এক হওয়ার আহ্বান জানিয়ে ফজলুর রহমান বলেন, ‘জামায়াত সম্পর্কে সাবধান, রাজাকার আলবদর সম্পর্কে সাবধান। আর আমি এসব বললেই ফজলুর রহমানকে থামাতে হবে। আমার দলও প্রথম আমাকে ভুল বুঝছে। কিন্তু এখন আমার দলের স্লোগান— জামায়াত–শিবির–রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। ইটস বেটার লেট, দেন নেভার। শেষে এসে হলেও বুঝতে পারছে আমার দল।’

ফজলুর রহমান আরও বলেন, ‘আমারে নিয়া ইউটিউবে অনেক কথা হয়। আমাকে নাকি দল থেকে এক্সপেল করে ফেলেছে। আমি এই দেশে কথা বলি আওয়ামী লীগকে ক্ষমতায় আনার লাগি না। আমিই প্রথম বলছি আওয়ামী লীগের আ-লিখতে আরও ১০ বছর লাগবে। এখনো এই কথা বলি। আমি যে পক্ষে বলি, সেটা হলো মুক্তিযুদ্ধের পক্ষ। কারণ যখন আমি বুঝতে পারছি জামায়াতের চরিত্র ঠিক হইছে না। তারা বলে এই দেশে মুক্তিযুদ্ধ হইছে না। আর ছাত্রশিবির বলে, যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল, আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে। তখন আমি আর সহ্য করতে পারি না। আমি মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম। রাজাকারের বাচ্চারা এখন কইব, মুক্তিযুদ্ধ হয় নাই। আর আমি ছাইড়া দিব? এখনো কিন্তু ফজলুর রহমান জীবিত আছে। এখনও কিন্তু মুক্তিযোদ্ধারা জীবিত আছে। প্রয়োজনে আবার যুদ্ধ হবে।’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy