খতনার সময় শিশুর লিঙ্গ কর্তনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোটা ইউনিয়নে আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এক শিশুর সুন্নতে খতনা করতে গিয়ে

2024-02-17T20:51:34+00:00
2024-02-17T20:51:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খতনার সময় শিশুর লিঙ্গ কর্তনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৫১ পিএম   (ভিজিট : ৩৮০)
X

বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোটা ইউনিয়নে আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এক শিশুর সুন্নতে খতনা করতে গিয়ে লিঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে রহমত মোল্লা (৬০) নামের এক ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামের মো. সোহাগ আকনের ছেলে মো. ইব্রাহিম আকনের (৭) আজ শনিবার দুপুর ২টার দিকে সুন্নতে খৎনা করেন গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার ভুয়া চিকিৎসক (ওস্তা) রহমত মোল্লা। খতনা করতে গিয়ে তিনি ওই শিশুর অধিকাংশ লিঙ্গ কেটে ফেলেন।

এরপর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে শিশুটিকে প্রথমে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুর অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের হয়নি।

মো. সোহাগ আকন সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলের জীবন নষ্ট করে দিয়েছে। আমি এর বিচার চাই। আমি ওই ভুয়া ডাক্তারের বিরুদ্ধে থানায় মামলা করব। আমি বর্তমানে ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে হাসপাতালে রয়েছি। ছেলেকে একটু সুস্থ করে আমি উজিরপুর থানায় মামলা দায়ের করব।’

এ ঘটনায় অভিযুক্ত রহমত মোল্লাকে ফোন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ভুলবশত লিঙ্গের বেশি অংশ কেটে ফেলেছি।’ এরপরে তিনি মোবাইল ফোন বন্ধ করে দেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাফর আহম্মেদ বলেন, ‘বিষয়টি শুনেছি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy