সোনাগাজীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

সোনাগাজীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয়শিশুদিবসপালিত হয়েছে।রবিবার (১৭ মার্চ) উপজেলা প্রশাসন প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল

2024-03-17T16:50:26+00:00
2024-03-17T16:50:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সোনাগাজীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মার্চ, ২০২৪, ৪:৫০ পিএম   (ভিজিট : ১৬৯)
X

সোনাগাজীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

রবিবার (১৭ মার্চ) উপজেলা প্রশাসন প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দিবসটি পালন করা শুরু করে। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম অনীক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, ভাইস চেয়ারম্যান (মহিলা) জোবেদা নাহার মিলি,  সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায়,মৎস্য অফিসার তূর্য সাহা,  উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ, চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো, পৌর যুবলীগের সভাপতি নাছির উদ্দিন অপু সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল সমূহ, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন গুলো নানা কর্মসূচি পালন করেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy