নড়াইলে পুলিশ সুপারের সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের সাথে জেলা জামায়াতের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) জেলা

2024-09-12T14:39:19+00:00
2024-09-12T14:39:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নড়াইলে পুলিশ সুপারের সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২:৩৯ পিএম   (ভিজিট : ১৬৩)
X

নড়াইলের নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের সাথে জেলা জামায়াতের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) জেলা জামায়াতের একটি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় জামায়াত নেতৃবৃন্দ নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। জামায়াত নেতৃবৃন্দ পুলিশ সুপারকে বই উপহার দেন।

সাক্ষাৎকালে জামায়াত নের্তৃবৃন্দ নবাগত পুলিশ সুপারকে জেলার আইন শৃংখলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

এছাড়া আসন্ন শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায় যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন করতে পারে সে ব্যাপারে পুলিশের পাশাপাশি জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরাও পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি পূজায় বিভিন্ন শ্রেণিপেশার লোকজন নিয়ে কমিটি করে মন্ডপে নিরাপত্তা ব্যবস্থার অনুরোধ জানান।

পুলিশ সুপার সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম নড়াইল জেলা শাখার আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলা কর্মপরিষদ সদস্য আইয়ুব হোসেন খান, হেমায়েতুল হক হিমু, পৌর আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, সদর উপজেলা আমির হাফেজ মিরাজুল ইসলাম সহ অনেকে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy