জেলায় শ্রেষ্ঠ হলেন শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজার জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সেলিম।গেল মাসে পুলিশ হেড

2025-02-11T20:43:11+00:00
2025-02-11T20:43:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জেলায় শ্রেষ্ঠ হলেন শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪৩ পিএম   (ভিজিট : ২৭০)
X

মৌলভীবাজার জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সেলিম।

গেল মাসে পুলিশ হেড কোয়ার্টারসের অভিন্ন মানদন্ডের আলোকে গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলা নিস্পত্তি, সার্বিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় ওসি আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।

আজ মঙ্গলবার মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)  মোঃ শামসুল হকের সঞ্চালনায় ও পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম সেবার সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। 

মাসিক কল্যান সভায় জানুয়ারি ২০২৫ মাসের পারফরমেন্স মূল্যায়নে ওসি আমিনুল ইসলামের  হাতে  ক্রেস্ট ও সম্মাননা পত্র তুলে দেন পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান এবং জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জগণসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy