পীরগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

সারাবাংলা

রংপুরের পীরগাছায় বিয়ে করে নববধু নিয়ে আসার পথে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে তিন জন নিহত ও শিশু,

2025-07-10T18:49:46+00:00
2025-07-10T18:49:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পীরগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৬:৪৯ পিএম   (ভিজিট : ২৩৯)
X

রংপুরের পীরগাছায় বিয়ে করে নববধু নিয়ে আসার পথে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে তিন জন নিহত ও শিশু, নারীসহ প্রায় ৫০ জন আহত। তবে নিহত ও আহতদের সকলের পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের অধিকাংশদেরই স্থানীয় জনসাধারণের সহযোগিতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) রাত ১১ টার দিকে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পীরগাছা উপজেলার সৈয়দপুর ও দেউতি বেলতলী জব্বারের দোকান নামক  এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় শান্তা রানী-৫০, অমৃত বালা-৮০ ও অজ্ঞাতনামা এক জন। আহতদের ২ নারী ১ শিশু ও ১ বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে নব-বধুর কাকা শ্রী হরিপদ শীল। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রংপুর মহানগরীর নজিরেরহাট চন্দন পাট বাবু পাড়া এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী ৬০ থেকে ৬৫ জন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকায় যান। ফেরার পথে, রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দেউতি বেলতলা মোড় জব্বারের দোকান সংলগ্ন এলাকায় পৌঁছালে রংপুর থেকে পীরগাছাগামী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পুকুরে পড়ে যায়। 

তাৎক্ষণিক এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং ফায়ারসার্ভিসে কল দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে শিশুসহ দুজনের লাশ উদ্ধার করেন।

পীরগাছার ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার শওকত আলী জোদ্দার বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমার নেতৃত্বে ফায়ার সার্ভিসের ২টা ইউনিট ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল ও পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy